Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

  • Reporter Name
  • সময়: ১০:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৫ Time View

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি বলেন যে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের মাধ্যমে জামালগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ৪০০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন, এবং যে কোন বন্যা পরিস্থিতিতে কারিতাস বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিনহাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। কারিতাস বাংলাদেশের এ উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীমখালি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান তালুকদার। তিনি কারিতাস বাংলাদেশের এমন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক পরিবার নতুন আয়ের সুযোগ পাবে এবং নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব নুরুল হুদা। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে সেলাই মেশিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং এ সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ELSRP প্রকল্পের সকল ফিল্ড ফেসিলিটেটরবৃন্দ। অনুষ্ঠানে উপকারভোগী উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন এবং কারিতাস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত উন্নয়ন সহযোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। কারিতাস বাংলাদেশ ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

সময়: ১০:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি বলেন যে কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের মাধ্যমে জামালগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ৪০০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন, এবং যে কোন বন্যা পরিস্থিতিতে কারিতাস বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিনহাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। কারিতাস বাংলাদেশের এ উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীমখালি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান তালুকদার। তিনি কারিতাস বাংলাদেশের এমন জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক পরিবার নতুন আয়ের সুযোগ পাবে এবং নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব নুরুল হুদা। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে সেলাই মেশিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং এ সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ELSRP প্রকল্পের সকল ফিল্ড ফেসিলিটেটরবৃন্দ। অনুষ্ঠানে উপকারভোগী উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন এবং কারিতাস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত উন্নয়ন সহযোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। কারিতাস বাংলাদেশ ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে