Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক নিজামুদ্দিন দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগ বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা শিবপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা নিয়ে বিতর্ক, নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৫:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

ঢাকা, ২ আগস্ট: দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বেনজীর আহমেদের প্রত্যাবাসনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদান চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ইউএই কর্তৃপক্ষ যেসব তথ্য ও নথি চেয়েছিল, সেগুলো ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে তথ্য আদান-প্রদান এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য: বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে দেশে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এসব অভিযোগের বিচার এখনো সম্পন্ন হয়নি।

আরও পড়ুনঃ  জুলাই হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, অব্যাহতির সুপারিশ ৪৯ জনের
Tag :
জনপ্রিয় নিউজ

যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন

‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়: ০৫:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ঢাকা, ২ আগস্ট: দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বেনজীর আহমেদের প্রত্যাবাসনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদান চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ইউএই কর্তৃপক্ষ যেসব তথ্য ও নথি চেয়েছিল, সেগুলো ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে তথ্য আদান-প্রদান এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য: বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে দেশে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এসব অভিযোগের বিচার এখনো সম্পন্ন হয়নি।

আরও পড়ুনঃ  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা