Dhaka ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ “সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট

  • Reporter Name
  • সময়: ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে শক্তিশালী ঝড় ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনে বিঘ্ন ঘটার পাশাপাশি বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

ঝড়ের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যে থ্যাঙ্কসগিভিং উৎসবের অন্যতম প্রধান আয়োজন ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ও স্থগিত করা হয়েছে। আয়োজকদের শত বছরের ইতিহাসে এবারই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপিত হয়। ১৬২১ সালে বছরের শেষ শস্য কাটাকে কেন্দ্র করে নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ উৎসবের সূচনা হয়। পরে তা দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। ১৮৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।

দেশজুড়ে উৎসবটি উদযাপিত হলেও নিউইয়র্কে এর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে নিউইয়র্ক সিটিতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মেসিস প্যারেড। তবে এবার শক্তিশালী ঝড়ের কারণে নিরাপত্তার স্বার্থে আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। একই সময়ে বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট।

ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। পাশাপাশি উপকূলীয় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্যারেড স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “প্রিয় নিউইয়র্কের বাসিন্দারা, আমরা এখন ঝড়ের মুখে আছি। সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০০তম বার্ষিক ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুনঃ  গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা

ঝড়ের সময় নিরাপদ থাকতে নিউইয়র্কবাসীকে ঘরে অবস্থান করা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং শহরের জরুরি সেবা দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন মেয়র।

Tag :
জনপ্রিয় নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট

সময়: ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে শক্তিশালী ঝড় ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনে বিঘ্ন ঘটার পাশাপাশি বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

ঝড়ের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যে থ্যাঙ্কসগিভিং উৎসবের অন্যতম প্রধান আয়োজন ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ও স্থগিত করা হয়েছে। আয়োজকদের শত বছরের ইতিহাসে এবারই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপিত হয়। ১৬২১ সালে বছরের শেষ শস্য কাটাকে কেন্দ্র করে নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ উৎসবের সূচনা হয়। পরে তা দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। ১৮৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।

দেশজুড়ে উৎসবটি উদযাপিত হলেও নিউইয়র্কে এর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে নিউইয়র্ক সিটিতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মেসিস প্যারেড। তবে এবার শক্তিশালী ঝড়ের কারণে নিরাপত্তার স্বার্থে আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। একই সময়ে বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট।

ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। পাশাপাশি উপকূলীয় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্যারেড স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “প্রিয় নিউইয়র্কের বাসিন্দারা, আমরা এখন ঝড়ের মুখে আছি। সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০০তম বার্ষিক ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুনঃ  জানুয়ারি থেকে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার