Dhaka ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে ‘সিএমএম’র নতুন ব্যবস্থা চালু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী প্রাইভেট ক্লিনিক সেরে হাসপাতালে হাজিরা দিচ্ছেন চিকিৎসকরা: ডুমুরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ বেগম খালেদা জিয়ার ফুলগাজীর বাড়িতে আওয়ামী লীগের কাঙ্গলি ভোজ করার অর্থায়নে ঠিকাদার বাবুল ও বিপ্লব লাখো শ্রমিকের সুরক্ষায় ৬৭ খাতকে মজুরি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ পরিবহণ মালিক সমিতির সাথে মতবিনিময় সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী

  • Reporter Name
  • সময়: ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৭ Time View

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে মোট চারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী মোট ২১টি সেশনে পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে অংশগ্রহণ করে। সমাপনী বক্তব্যে অতিথিরা জীবনরক্ষাকারী সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিশু-কিশোরদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে মাদক বিরোধী ভ/লি/ব/ল টুর্নামেন্ট২৬ উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে ‘সিএমএম’র নতুন ব্যবস্থা চালু

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী

সময়: ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে মোট চারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী মোট ২১টি সেশনে পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে অংশগ্রহণ করে। সমাপনী বক্তব্যে অতিথিরা জীবনরক্ষাকারী সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিশু-কিশোরদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে