Dhaka ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টানা বৃষ্টিতে ভূরুঙ্গামারীতে ফসলের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

  • Reporter Name
  • সময়: ০৯:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১১৫ Time View

মোঃরাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টানা দুই সপ্তাহের ভারী বৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বোরো ধান, ভুট্টা ও শাকসবজির ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
কৃষকরা জানান, অস্বাভাবিক এই বৃষ্টিপাতে নিচু জমিগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে বোরো ধান ও ভুট্টা খেতে পানি জমে রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে অনেক ভুট্টা গাছ মাটিতে হেলে পড়েছে, যা ফলনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বোরো ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া পাটশাক, আলু, বেগুন, করলা, ঢেঁড়স, কচুসহ বিভিন্ন সবজি ক্ষেতেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অনেকেই জানিয়েছেন, চৈত্র মাসে এত দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এর আগে তারা দেখেননি। ফলে অনেক কৃষক এখনো পাট বীজ বপনের জন্য জমি প্রস্তুত করতে পারেননি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভূরুঙ্গামারীতে ১,৪৮০ হেক্টর জমিতে গম, ১,০৭০ হেক্টরে ভুট্টা, ১,০৭০ হেক্টরে সবজি এবং ১৬,৪৮৫ হেক্টরে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হেক্টর জমির ভুট্টা হেলে পড়েছে এবং প্রায় ২ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাইকেরছড়া ইউনিয়নের কৃষক এরশাদ আলী বলেন, “তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে ঝড়ো হাওয়ায় গাছগুলো হেলে পড়েছে। এখন আশানুরূপ ফলন পাওয়া নিয়ে শঙ্কায় আছি।”অন্য কৃষক মোজাফফর হোসেন বলেন, “আগেই আলু উৎপাদনে খরচ উঠাতে পারিনি। তার ওপর ঝড়, শিলা ও টানা বৃষ্টিতে বেগুন, পাটশাক, করলা, ঢেঁড়সসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”

সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের কৃষক সুররত আলী জানান, “ধানক্ষেতে হাঁটু সমান পানি জমে আছে। এতে আমার আবাদকৃত ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।”

আরও পড়ুনঃ  আগস্টে প্রবাসী আয় ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২ শতাংশের বেশি

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, “প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।”

তিনি আরও জানান, ইতোমধ্যে ২৭০ জন কৃষককে বিনামূল্যে পাট বীজ এবং ৫০০ জন কৃষককে আউশ ধানের বীজ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন প্রণোদনায় অগ্রাধিকার দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

টানা বৃষ্টিতে ভূরুঙ্গামারীতে ফসলের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

সময়: ০৯:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬