Dhaka ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাপপ্রবাহে হাঁসফাঁস করছে ইউরোপ

  • Reporter Name
  • সময়: ০২:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১০ Time View

পশ্চিম ইউরোপজুড়ে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশ কার্যত হাঁসফাঁস করছে।

আবহাওয়া দপ্তরগুলো জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম, বরং আরও বাড়তে পারে।

ফ্রান্সে তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। দেশটির আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

জার্মানিতে তাপপ্রবাহের পাশাপাশি সপ্তাহান্তে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যে মহাদেশীয় ইউরোপের মতো তীব্র তাপ না থাকলেও, দেশটি এবার ইতিহাসের অন্যতম উষ্ণ বসন্ত পার করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেন—সব দেশই আগামী দিনগুলোতে সতর্কতা জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম তাপপ্রবাহ, খরা ও অস্বাভাবিক আবহাওয়া আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

ব্রিটিশ আবহাওয়াবিদ অ্যালেক্স ডিকিন এএফপিকে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রার চরমভাবাপন্নতা বাড়ছে, ফলে গ্রীষ্মকাল আরও উষ্ণ ও অস্থির হয়ে উঠছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের বাসিন্দারা গরম থেকে বাঁচতে দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন।

আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করেছে, এটি চলতি বছরের দ্বিতীয় বড় তাপপ্রবাহ এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

তাপপ্রবাহে হাঁসফাঁস করছে ইউরোপ

সময়: ০২:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬