Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন ইউএনও মেহেদী হাসান মানিক

  • Reporter Name
  • সময়: ১০:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

মোঃ আঃ মান্নান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বনাথ পালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল গমেজ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান এবং ব্র্যাক ফ্যাসিলিটেটর তারিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে মা ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব। তিনি সবাইকে নিয়মিত স্বাস্থ্যসচেতনতা মেনে চলার আহ্বান জানান।

আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অপুষ্ট শিশুদের মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সাপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইউএনও মেহেদী হাসান মানিক।

আরও পড়ুনঃ  আলহাজ্ব শেখ আব্দুর রহমান এর ইন্তেকালে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি ও উপদেষ্টাবৃন্দের গভীরশোক জ্ঞাপন
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন ইউএনও মেহেদী হাসান মানিক

সময়: ১০:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোঃ আঃ মান্নান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বনাথ পালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল গমেজ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান এবং ব্র্যাক ফ্যাসিলিটেটর তারিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে মা ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব। তিনি সবাইকে নিয়মিত স্বাস্থ্যসচেতনতা মেনে চলার আহ্বান জানান।

আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অপুষ্ট শিশুদের মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সাপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইউএনও মেহেদী হাসান মানিক।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ