
আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মিঠু।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার আহ্বায়ক মো. ইউনুস শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. খায়রুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নাসের আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।
সম্মেলনে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান খোকন এবং সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।
সম্মেলন শেষে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Reporter Name 





















