Dhaka ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দুধকুমার নদের ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড । অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান নরসিংদীতে মোবাইল কোর্ট অভিযান গোমতী ফায়ার টেকনোলজি প্রতিষ্ঠানকে জরিমানা ও অর্থ দন্ড দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ভূরুঙ্গামারীতে বিতর্ক প্রতিযোগিতা সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুধকুমার নদের ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৯:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৯ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারীয়া এবং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলমান এই ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের দুধকুমার নদের ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার শহিদুলের ঘাট থেকে তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাচ্চুর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মিটার এলাকায় ব্যাপক নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নলেয়া, কামাত আঙ্গারীয়া ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বহু মানুষের বসতভিটা এবং তিন ফসলি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, নদীতীরবর্তী বাসিন্দারা প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙনকবলিত এলাকার উত্তর ও দক্ষিণ অংশে বাঁধ নির্মাণের কাজ চললেও মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ অংশে কোনো বাঁধ নির্মাণ করা হচ্ছে না। এ অবস্থায় মাঝের অংশে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে উত্তর ও দক্ষিণে নির্মিত বাঁধের সুফল পাওয়া যাবে না।
এছাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনাও বর্তমানে ভাঙনের হুমকির মুখে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো ভাঙনকবলিত এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মেহেদী মাসুদ, আইয়ুব আলী ও আবুল হোসেন। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন এবং প্রকৌশলী আশরাফুল আলম বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আসন্ন বর্ষায় আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেন।

আরও পড়ুনঃ  উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত
Tag :
জনপ্রিয় নিউজ

দুধকুমার নদের ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

দুধকুমার নদের ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

সময়: ০৯:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারীয়া এবং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলমান এই ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের দুধকুমার নদের ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার শহিদুলের ঘাট থেকে তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাচ্চুর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মিটার এলাকায় ব্যাপক নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নলেয়া, কামাত আঙ্গারীয়া ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বহু মানুষের বসতভিটা এবং তিন ফসলি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, নদীতীরবর্তী বাসিন্দারা প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙনকবলিত এলাকার উত্তর ও দক্ষিণ অংশে বাঁধ নির্মাণের কাজ চললেও মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ অংশে কোনো বাঁধ নির্মাণ করা হচ্ছে না। এ অবস্থায় মাঝের অংশে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে উত্তর ও দক্ষিণে নির্মিত বাঁধের সুফল পাওয়া যাবে না।
এছাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনাও বর্তমানে ভাঙনের হুমকির মুখে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো ভাঙনকবলিত এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মেহেদী মাসুদ, আইয়ুব আলী ও আবুল হোসেন। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন এবং প্রকৌশলী আশরাফুল আলম বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আসন্ন বর্ষায় আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত