Dhaka ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির জালালাবাদে পাহাড় কেটে গরুর খামার ও স্থাপনা, নীরব প্রশাসন নিয়ে প্রশ্ন বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • সময়: ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩০ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়া পাঠের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আগে থেকেই আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শুরু হলো।

আরও পড়ুনঃ  চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সময়: ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়া পাঠের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আগে থেকেই আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শুরু হলো।

আরও পড়ুনঃ  স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি