Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার

  • Reporter Name
  • সময়: ১০:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১০৩ Time View

আজ ১৭ জুলাই ২০২৬, শুক্রবার দিনব্যাপী চট্রগ্রাম বাঁশখালীর সরল ইউনিয়ন বাজারের পাশে সরল শেল্টার কেন্দ্রে ও সরল আনোয়ারুল মাদ্রাসায় এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক বন্যার্তদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, চিকিৎসা উপকরণ, নারীদের সেনেটারি উপকরণ ও খাবার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে ।

চিকিৎসা সেবায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত
১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাত-ব্যথা, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়বেটিস, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রুগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ফার্মাসিস্টদের মাধ্যমে তাতক্ষণিক ওষুধ প্রদান ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ৫০ অনুর্ধ্ব নারীদের জন্য সেনেটারি উপকরণ প্রদান করা হয় । পাশাপাশি তাদের মাঝে ফ্রেশ খাবার বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা ও খাবার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চট্রগ্রাম ইউএসটিসি মেডিক্যাল কলেজের ই এন টি বিশেষজ্ঞ, চট্রগ্রাম মেট্রোপলিটন ড্যাবের সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিন চিকিৎসা সেবায় অংশ নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বন্যার্তদেরকে সহযোগিতার করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণের উদ্যোগ বন্যার্তদের উপকারে আসবে এবং তাদের মাঝে প্রাণের সঞ্চারণ হবে । ফাউন্ডেশনের পক্ষে দলিলুর রহমান সংগঠনের জনহিতকর কাজ অব্যাহত রেখে বঞ্চিত জনমানুষের পাশে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডাঃ শাকিল আরিফ চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, চট্রগ্রাম ইউএসটিসি মেডিক্যাল কলেজের ডাঃ রুবেল সাদাত চৌধুরী,
ডাঃ গিয়াস উদ্দিন নয়ন, ডাঃ হাবিবুল করিম তানিম, ডাঃ আব্বাস, ডাঃ তাওসিফ মাহমুদ, ডাঃ আল মোহাম্মদ মারুফ ।

আরও পড়ুনঃ  নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম রহমান, স্থানীয় সংগঠক আব্বাস খান, আবদুল হামিদ, আবদুল হাকিম, আবদুল্লাহ আল আফসার, মইন উদ্দিন , বাহাদুর, হুমায়ূন, কিফায়াত উল্লাহ, সরল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মালেক, এক্টিভিস্ট সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ, আরাফাত রহমান, রাহুল ইসলাম, মোঃ মারুফ, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মোস্তফা প্রমুখ।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার

সময়: ১০:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আজ ১৭ জুলাই ২০২৬, শুক্রবার দিনব্যাপী চট্রগ্রাম বাঁশখালীর সরল ইউনিয়ন বাজারের পাশে সরল শেল্টার কেন্দ্রে ও সরল আনোয়ারুল মাদ্রাসায় এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক বন্যার্তদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, চিকিৎসা উপকরণ, নারীদের সেনেটারি উপকরণ ও খাবার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে ।

চিকিৎসা সেবায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত
১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাত-ব্যথা, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়বেটিস, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রুগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ফার্মাসিস্টদের মাধ্যমে তাতক্ষণিক ওষুধ প্রদান ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ৫০ অনুর্ধ্ব নারীদের জন্য সেনেটারি উপকরণ প্রদান করা হয় । পাশাপাশি তাদের মাঝে ফ্রেশ খাবার বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা ও খাবার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চট্রগ্রাম ইউএসটিসি মেডিক্যাল কলেজের ই এন টি বিশেষজ্ঞ, চট্রগ্রাম মেট্রোপলিটন ড্যাবের সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিন চিকিৎসা সেবায় অংশ নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বন্যার্তদেরকে সহযোগিতার করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণের উদ্যোগ বন্যার্তদের উপকারে আসবে এবং তাদের মাঝে প্রাণের সঞ্চারণ হবে । ফাউন্ডেশনের পক্ষে দলিলুর রহমান সংগঠনের জনহিতকর কাজ অব্যাহত রেখে বঞ্চিত জনমানুষের পাশে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডাঃ শাকিল আরিফ চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, চট্রগ্রাম ইউএসটিসি মেডিক্যাল কলেজের ডাঃ রুবেল সাদাত চৌধুরী,
ডাঃ গিয়াস উদ্দিন নয়ন, ডাঃ হাবিবুল করিম তানিম, ডাঃ আব্বাস, ডাঃ তাওসিফ মাহমুদ, ডাঃ আল মোহাম্মদ মারুফ ।

আরও পড়ুনঃ  প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর