Dhaka ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২, মাদকসহ ৪ জন আটক; শিবপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন নবীনগরের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযান, ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফ, যুবক আটক

  • Reporter Name
  • সময়: ০৯:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এসব বোতল উদ্ধার করা হয়।

আটক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সদর থানা পুলিশ। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়া একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের ডিকিতে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা ইমরান হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালিবাগ এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

এ ঘটনায় জব্দ করা বোতলগুলোর উৎস ও সংশ্লিষ্টতার বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৯
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফ, যুবক আটক

সময়: ০৯:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬