Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ

  • Reporter Name
  • সময়: ০৫:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে পড়ে এক মতুয়া সংঘের সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মনোজ পাইক (৪৮)। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মতুয়া সংঘের একটি দলের সঙ্গে মনোজ পাইক কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কালু খালি (জুশালা) গ্রামে অনুষ্ঠিত একটি মহা উৎসব অনুষ্ঠানে যোগ দিতে আসেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৮টার দিকে নৌকাযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে কালিয়া খেয়াঘাট এলাকা অতিক্রম করার সময়, ঘাট থেকে আনুমানিক পাঁচ মিনিট দূরত্বে অসাবধানতাবশত তিনি নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন।

তার সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও সঙ্গীরা ঘটনার পরপরই নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নিখোঁজ মনোজ পাইক একজন মৃগী রোগী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, দিঘলিয়া এলাকা থেকে খায়রুল গাজী নামের এক ব্যক্তি ফোনে ঘটনাটি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এসেছে এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ

সময়: ০৫:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে পড়ে এক মতুয়া সংঘের সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মনোজ পাইক (৪৮)। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মতুয়া সংঘের একটি দলের সঙ্গে মনোজ পাইক কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কালু খালি (জুশালা) গ্রামে অনুষ্ঠিত একটি মহা উৎসব অনুষ্ঠানে যোগ দিতে আসেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৮টার দিকে নৌকাযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে কালিয়া খেয়াঘাট এলাকা অতিক্রম করার সময়, ঘাট থেকে আনুমানিক পাঁচ মিনিট দূরত্বে অসাবধানতাবশত তিনি নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন।

তার সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও সঙ্গীরা ঘটনার পরপরই নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নিখোঁজ মনোজ পাইক একজন মৃগী রোগী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, দিঘলিয়া এলাকা থেকে খায়রুল গাজী নামের এক ব্যক্তি ফোনে ঘটনাটি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এসেছে এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী