
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক এবং এসএসসি কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অত্র এলাকার রাজনৈতিক ও সামাজিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ও ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বশিরের সার্বিক সহযোগিতায় এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ও অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সদর উদ্দিন মানিকের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট মোজাম্মেল হক জালালের সঞ্চালনায়র উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
মহি উদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউর হক সরকার , বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে, জাতীয় কবি কাজী নজরুলের লেখা কবিতা, গান ও নৃত্য পরিবেশন সহ পুতুল নাচ পরিবেশন করা হয়। এতে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
Reporter Name 






















