Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পড়াশোনা না করে বাড়তি নম্বর পেলে সন্তুষ্ট নই: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৮ Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যতটুকু পড়াশোনা করে, পরীক্ষায় তার ভিত্তিতে সঠিক উত্তর দিয়ে ততটুকু নম্বর পেলেই তিনি সন্তুষ্ট। তবে পড়াশোনা না করে কোনো শিক্ষার্থী বাড়তি নম্বর পেলে তাতে তিনি সন্তুষ্ট নন।

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। একজন শিক্ষার্থী তার প্রস্তুতি ও যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে—এটাই প্রত্যাশা।

শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার সময় শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানের তুলনায় তিন থেকে চার গুণ বেশি ছিল। পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ধীরে ধীরে এ সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ওই সময় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও বর্তমানে যা রয়েছে, তার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা হয়েছে। এবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার যেসব জায়গায় অবনতি হচ্ছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মানোন্নয়ন করাই সরকারের দায়িত্ব। শিক্ষার গুণগত মান বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

উল্লেখ্য, সোমবার সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় নিউজ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পড়াশোনা না করে বাড়তি নম্বর পেলে সন্তুষ্ট নই: শিক্ষামন্ত্রী

সময়: ০৮:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যতটুকু পড়াশোনা করে, পরীক্ষায় তার ভিত্তিতে সঠিক উত্তর দিয়ে ততটুকু নম্বর পেলেই তিনি সন্তুষ্ট। তবে পড়াশোনা না করে কোনো শিক্ষার্থী বাড়তি নম্বর পেলে তাতে তিনি সন্তুষ্ট নন।

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। একজন শিক্ষার্থী তার প্রস্তুতি ও যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে—এটাই প্রত্যাশা।

শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার সময় শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানের তুলনায় তিন থেকে চার গুণ বেশি ছিল। পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ধীরে ধীরে এ সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ওই সময় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও বর্তমানে যা রয়েছে, তার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা হয়েছে। এবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার যেসব জায়গায় অবনতি হচ্ছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মানোন্নয়ন করাই সরকারের দায়িত্ব। শিক্ষার গুণগত মান বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

উল্লেখ্য, সোমবার সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর