Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে পুলিশ হেফাজতে কৃপেশ রায় সিএমপিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রশাসনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আবারও আলোচনায় কথিত সরোয়ার সিন্ডিকেট

  • Reporter Name
  • সময়: ০৩:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬৭ Time View

সরোয়ারের,
বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ সীমান্তে ইয়াবা কারবারকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কথিত সরোয়ার সিন্ডিকেট। স্থানীয় বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, প্রশাসনের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে কিছু ব্যক্তি নিজেদের প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর সুযোগ নিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একের পর এক ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হলেও, কথিত গডফাদারদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে শুধু বাহক বা খুচরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; বরং মাদক ব্যবসার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও প্রভাবশালীদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশাসনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারির দাবি জানান তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সরোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

মেট্রোরেল ঋণের সুদ কমানো নিয়ে জাপানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ

প্রশাসনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আবারও আলোচনায় কথিত সরোয়ার সিন্ডিকেট

সময়: ০৩:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সরোয়ারের,
বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ সীমান্তে ইয়াবা কারবারকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কথিত সরোয়ার সিন্ডিকেট। স্থানীয় বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, প্রশাসনের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে কিছু ব্যক্তি নিজেদের প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর সুযোগ নিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একের পর এক ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হলেও, কথিত গডফাদারদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে শুধু বাহক বা খুচরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; বরং মাদক ব্যবসার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও প্রভাবশালীদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশাসনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারির দাবি জানান তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সরোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে