Dhaka ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

  • Reporter Name
  • সময়: ০৮:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৮৫ Time View

খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরপর এ ধরনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার মান, রোগীর নিরাপত্তা এবং তদারকি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। গত বুধবার (১০ জুন) রাত প্রায় ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে নরমাল ডেলিভারির সময় মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের নবজাতক শিশুর মৃত্যু হয়। এর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের নরমাল ডেলিভারির সময় প্রথমে নবজাতক শিশুর মৃত্যু ঘটে। পরে প্রসূতি পাপড়ি আক্তারও মারা যান।

পরপর এসব মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনরা চিকিৎসায় অবহেলা, দায়িত্বহীনতা এবং অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, যথাযথ চিকিৎসা ও পর্যাপ্ত নজরদারির অভাবেই এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকটির হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করা এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

সময়: ০৮:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬