Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২, মাদকসহ ৪ জন আটক; শিবপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন নবীনগরের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযান, ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে আমি যতদিন থাকি ততদিন জিপির নামে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না;ওসি লুৎফুর রহমান

  • Reporter Name
  • সময়: ১০:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৪ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেছেন, তিনি যতদিন এই থানায় দায়িত্বে থাকবেন, ততদিন সিএনজি, অটোরিকশাসহ কোনো পরিবহন থেকে জিপির নামে চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি লুৎফুর রহমান বলেন, “অন্যায়কারীর কোনো স্থান আমার কাছে নেই। বুড়িচং উপজেলার মানুষের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কঠোর অবস্থানে থাকব। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদক নির্মূল করতে হলে নিজ ঘর থেকেই প্রতিবাদ শুরু করতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি এলাকায় দিনব্যাপী সেমিনারের আয়োজন করা প্রয়োজন।”

কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, অধ্যাপক মো. কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. আব্দুল কুদ্দুছ, যুবদল সভাপতি মো. মিজানুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক সোহেল রানা, প্রবাসী সারওয়ার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মণিরামপুরে উপজেলা আনসার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অভিযোগকারীকে হুমকির অভিযোগ

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে রাজাপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা, সেবন, চুরি-ডাকাতিসহ অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সভা আয়োজন করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া

বুড়িচংয়ে আমি যতদিন থাকি ততদিন জিপির নামে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না;ওসি লুৎফুর রহমান

সময়: ১০:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেছেন, তিনি যতদিন এই থানায় দায়িত্বে থাকবেন, ততদিন সিএনজি, অটোরিকশাসহ কোনো পরিবহন থেকে জিপির নামে চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি লুৎফুর রহমান বলেন, “অন্যায়কারীর কোনো স্থান আমার কাছে নেই। বুড়িচং উপজেলার মানুষের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কঠোর অবস্থানে থাকব। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদক নির্মূল করতে হলে নিজ ঘর থেকেই প্রতিবাদ শুরু করতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি এলাকায় দিনব্যাপী সেমিনারের আয়োজন করা প্রয়োজন।”

কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, অধ্যাপক মো. কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. আব্দুল কুদ্দুছ, যুবদল সভাপতি মো. মিজানুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক সোহেল রানা, প্রবাসী সারওয়ার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর