Dhaka ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ তাজমীন হত্যা মামলায় অভিযুক্ত সুমনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, জঙ্গলে মিলল স্কুলছাত্রীর আইফোন চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বোদায় সরকারি কলেজে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৫:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৭ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাথরাজ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আলতাফ হোসেন এবং প্রভাষক রওশন আরা বেগম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে কলেজ শিক্ষক হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক প্রভাষক রুহুল আমীন লিটন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো ইয়াহিয়া ও বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেনের সহধর্মিণী।

প্রভাষক কামারুম মনিরার সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মেরিনা আক্তার, মাজেদুল ইসলাম আকাশ, হেরম্ব রায়, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী দুই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন, পাথরাজ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে।

জানা যায় যে, অবসরপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেন পাথরাজ সরকারি কলেজে ৫ জানুয়ারি ১৯৯৩ সালে যোগদান করেন এবং ২০২৫ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন শেষে ২৬ ফেব্রুয়ারী অবসরে গেলেন।

অবসরজনিত বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেন অত্র বিদ্যাপীঠের দায়িত্ব পালন করা কালে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার সুশিক্ষা পাঠদান করাসহ সাহিত্য -সংস্কৃতি চর্চা করা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবস ও অন্যান্য দিবস গুলো উদযাপন করেন।

বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ মো আলতাফ হোসেন বলেন, দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যান্ত্রিকতা মনকে ক্ষতিগ্রস্ত করে, মনকে যেন কোন শিক্ষক কিংবা শিক্ষার্থী যান্ত্রিক বানিয়ে না ফেলে। শরীরের যেমন সুস্থ থাকার জন্য চিকিৎসা প্রয়োজন তার চেয়েও গুরুত্বপূর্ণ আত্মার চিকিৎসা করা। আমরা শিক্ষকরা যদি আত্মার চিকিৎসা করে আত্মশুদ্ধি ঘটাতে পারি তবে সুন্দর সমাজ, সৃজনশীল কর্মতৎপরতা ইতিবাচক ভাবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, অত্র কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সহযোগিতায় আমার দীর্ঘ কর্মময় জীবনের সুন্দর সমাপ্তি করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পাথরাজ সরকারি কলেজের শিক্ষক এবং কর্মচারীদের উদ্যোগে অবসরে যাওয়া দুজন গুণী শিক্ষক কে এসময় বই, জায়নামাজ সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও অধ্যক্ষ মো আলতাফ হোসেন এবং প্রভাষক রওশন আরা বেগম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।এসময় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, পাথরাজ সরকারি কলেজের মার্কেটিং বিভাগের প্রধান বেগম সেলিনা আখতার হিলারী পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

Tag :
জনপ্রিয় নিউজ

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

বোদায় সরকারি কলেজে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সময়: ০৫:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬