Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভিডাব্লিউবি কার্ডের জন্য ভোলাহাটে কানের সোনার দুল বন্ধক রেখেও মেলেনি কার্ড

  • মোঃ রনি রজব
  • সময়: ১০:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৪১০ Time View

 

মোঃ রনি রজব ,ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা বেগম ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বৎসর মেয়াদে কার্ডের জন্য তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। কোন উপায় না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেলেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।এ অভিযোগের বিষয়ে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার সচিবের কাছ থেকে শুনেছি। আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুর রাকিব বলেন অভিযোগটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

ভিডাব্লিউবি কার্ডের জন্য ভোলাহাটে কানের সোনার দুল বন্ধক রেখেও মেলেনি কার্ড

সময়: ১০:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

 

মোঃ রনি রজব ,ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা বেগম ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বৎসর মেয়াদে কার্ডের জন্য তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। কোন উপায় না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেলেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।এ অভিযোগের বিষয়ে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার সচিবের কাছ থেকে শুনেছি। আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুর রাকিব বলেন অভিযোগটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট।

আরও পড়ুনঃ  রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত