Dhaka ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা পরিচয় পাওয়াতে গাড়ি থেকে নামিয়ে দিলেন অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের টিম রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের দাবি নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে প্রতারণার অভিযোগ, অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক মেহেদী হাসান! ডিমলায় রোগ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৯:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুর নগরীতে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এর আগে রংপুরে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। যদিও এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে। তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে। এজন্য তদন্তে একটু সময় লাগতেছে। তবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে উন্মোচিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি।’

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচনে আমরা একটু সময় নিচ্ছি। আশা করি খুব অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবো।’

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সিআইডি ৩৫টি আলামত সংগ্রহ করেছিল। এসব আলামত ডিএনএ পরীক্ষার জন্য বৃহস্পতিবার সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই এ ঘটনায় গ্রেফতার দুই যুবকের দেওয়া জবানবন্দির বৈজ্ঞানিক সত্যতা যাচাই করা যাবে। ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছি।

‘এ হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত পাচ্ছি। এসব তথ্য গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এসব তথ্য আপাতত প্রকাশ করছি না,’ তিনি বলেন।

গত ২২ আগস্ট শনিবার রাত ১১টার দিকে রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় রংপুর জিলা স্কুলের সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক

২১ আগস্ট শুক্রবার সকালে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ২৩ আগস্ট রবিবার ভোরে একই এলাকার দুই যুবক সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাসকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
জনপ্রিয় নিউজ

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী

সময়: ০৯:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুর নগরীতে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এর আগে রংপুরে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। যদিও এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে। তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে। এজন্য তদন্তে একটু সময় লাগতেছে। তবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে উন্মোচিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি।’

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচনে আমরা একটু সময় নিচ্ছি। আশা করি খুব অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবো।’

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সিআইডি ৩৫টি আলামত সংগ্রহ করেছিল। এসব আলামত ডিএনএ পরীক্ষার জন্য বৃহস্পতিবার সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই এ ঘটনায় গ্রেফতার দুই যুবকের দেওয়া জবানবন্দির বৈজ্ঞানিক সত্যতা যাচাই করা যাবে। ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছি।

‘এ হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত পাচ্ছি। এসব তথ্য গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এসব তথ্য আপাতত প্রকাশ করছি না,’ তিনি বলেন।

গত ২২ আগস্ট শনিবার রাত ১১টার দিকে রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় রংপুর জিলা স্কুলের সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  বৈদেশিক মুদ্রার ঋণ-গ্যারান্টিতে বড় পরিবর্তন, এক হলো সব নির্দেশনা