Dhaka ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রা ক সু নির্বাচন: ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা, ২ হাজার পুলিশ মোতায়েন

১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। এছাড়া, ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন। বিপুল এই ভোটারদের জন্য ৯টি অ্যাকাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া ভোট গ্রহণের জন্য মোট ৯৯০টি বুথ থাকবে। আমরা আশা করছি, এই ব্যবস্থায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’

অধ্যাপক ড. নজরুল আরও বলেন, ‘ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। তাছাড়া ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।’

অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা টিমসহ পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসর ঘুরে দেখে কেন্দ্রীভূত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং বাইরেও নিরাপত্তা জোরদার করা হবে।’

তিনি আরও জানান, ‘প্রশাসনের সঙ্গে বৈঠক করে ভোটের আগে ও পরে গণনার স্থান চিহ্নিত করা হবে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা ঠিক করা হবে। সব মিলিয়ে সর্বোচ্চ ২০০০ সদস্য নিয়োজিত থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও এতে যুক্ত থাকবে।’

আরও পড়ুনঃ  ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার

Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

রা ক সু নির্বাচন: ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা, ২ হাজার পুলিশ মোতায়েন

সময়: ১০:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। এছাড়া, ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন। বিপুল এই ভোটারদের জন্য ৯টি অ্যাকাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া ভোট গ্রহণের জন্য মোট ৯৯০টি বুথ থাকবে। আমরা আশা করছি, এই ব্যবস্থায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’

অধ্যাপক ড. নজরুল আরও বলেন, ‘ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। তাছাড়া ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।’

অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা টিমসহ পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসর ঘুরে দেখে কেন্দ্রীভূত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং বাইরেও নিরাপত্তা জোরদার করা হবে।’

তিনি আরও জানান, ‘প্রশাসনের সঙ্গে বৈঠক করে ভোটের আগে ও পরে গণনার স্থান চিহ্নিত করা হবে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা ঠিক করা হবে। সব মিলিয়ে সর্বোচ্চ ২০০০ সদস্য নিয়োজিত থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও এতে যুক্ত থাকবে।’

আরও পড়ুনঃ  'লা পুলগা' থেকে 'দ্য গোট'