Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের রাঙ্গাবালীতে সাগরে ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকায় তিনটি ট্রলার মালিককে আনুমানিক ৪৫ লাখ টাকার জাল পুরিয়ে দেয় কোস্টগার্ড চোখের সুরক্ষায় আধুনিক চিকিৎসা: প্রফেসর ডা. কিউ এম ইকবাল হোসেনের মুখোমুখি নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড় শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দুই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম কালিগঞ্জের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে আজ ঐতিহাসিক ওয়াজ মাহফিল রাজশাহীতে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩০ Time View

উমাইয়া বুশরা

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে নিখোঁজ স্কুলছাত্রী মোসা. উমাইয়া বুশরা (১৪)কে ১১ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থ দাবির গুরুতর অভিযোগ তুলে রোববার সকালে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন ছাত্রীর বাবা-মা।

উমাইয়া বুশরা উপজেলার হাবিবপুর এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে এবং নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পরিবার ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি বুশরা। পরে চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯১) করা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ ছাত্রীর বাবা মো. মিজানুর রহমান ও মা মোসা. সেলেনা বেগম অভিযোগ করেন, তদন্তের একপর্যায়ে পুলিশের এক সদস্য মামলা গ্রহণ ও দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেন। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুত সহায়তা না দিয়ে উল্টো অভিযুক্তদের সঙ্গে সমঝোতার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় সূত্রে পরিবার জানতে পারে বুশরাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। একপর্যায়ে পরিবার মেয়েকে সামনাসামনি দেখতে পেলেও স্থানীয় কিছু প্রভাবশালীর উপস্থিতির কারণে তাকে ফিরিয়ে আনতে পারেনি। পরে সুযোগ বুঝে তাকে আবার অন্যত্র সরিয়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের।

বুশরার মা সেলেনা বেগম বলেন,
“প্রতিটি রাত আমাদের কাছে আতঙ্কের। মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে, আদৌ নিরাপদ আছে কিনা—কোনো উত্তর পাচ্ছি না।”

পরিবার প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে তিন দফা দাবি জানিয়েছে—উমাইয়া বুশরাকে দ্রুত উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অর্থ দাবিসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে আবেদনপত্রের অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এবং চারঘাট মডেল থানার ওসিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আমেরিকা থেকে ফিরে এলাকায় ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস, চাঞ্চল্য ও প্রশ্ন প্রশাসনের নীরবতা নিয়ে

উল্লেখ্য, স্কুলছাত্রী উমাইয়া বুশরার নিখোঁজ হওয়ার ঘটনা এবং তদন্তে গড়িমসির অভিযোগ এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবার এখন প্রশাসনের জরুরি হস্তক্ষেপে তাদের সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের

রাজশাহীতে ১১ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

সময়: ১১:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬