Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াত দিবসে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর শ্রদ্ধার্ঘ নিবেদন ভবানী ভবনে হাজিরা দিলেন– অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পি এ সুমিত রায় চন্দনাইশে উত্তর বরকল এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ” রোবোফিউশন ১.০” চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘এক মুঠো ভালোবাসা’ শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার; প্রযুক্তিনির্ভর তদন্তে সাফল্য ঝিনাইদহ ডিবির গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু গোদাগাড়ীতে বিরল রোগে ভুগছে ২ বছরের অবোধ শিশু, চিকিৎসার অভাবে নিভতে বসেছে শিশু মায়েসার জীবন সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন পরিবেশের ভারসম্য রক্ষায় সবুজায়ন বৃদ্ধি জরুরি —- এস এম মনিরুল হাসান বাপ্পি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় র‍্যাব-১৪-এর বিশেষ অভিযানে ১ হাজার ৫২৪ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৪৬ হাজার টাকা।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসির একটি আভিযানিক দল তারাকান্দা থানার কোদালধর বাজার এলাকায় ‘মেসার্স মুঈন এন্টারপ্রাইজ’ সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নওগাঁ জেলার মোঃ জেমস (৩০) এবং ময়মনসিংহ জেলার মোঃ ইব্রাহিম খন্দকার (৩০), মোঃ সাদ্দাম হোসেন (৩৩) ও মোঃ রিপন (৪৮)কে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৮৩৫ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতীয় কম্বলবোঝাই আরও একটি গাড়ি তারাকান্দা এলাকায় প্রবেশ করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে অপর গাড়িটিকে ধাওয়া করা হলে সেটি ময়মনসিংহের ধোবাউড়া থানার পোড়াকান্দুলিয়া খাদ্য গুদামের সামনে রেখে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ সময় পলাতক চোরাকারবারি হিসেবে মতিউর রহমান খান সোহাগ (৩১) ও মোঃ রাকিবুল হাসান (৩২) এর নাম পাওয়া যায়।

পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৬৮৯ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। এতে দুই গাড়ি থেকে সর্বমোট ১ হাজার ৫২৪ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় কম্বল এনে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাদের ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাব-১৪-এর বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াত দিবসে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর শ্রদ্ধার্ঘ নিবেদন

র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার

সময়: ১১:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় র‍্যাব-১৪-এর বিশেষ অভিযানে ১ হাজার ৫২৪ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৪৬ হাজার টাকা।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসির একটি আভিযানিক দল তারাকান্দা থানার কোদালধর বাজার এলাকায় ‘মেসার্স মুঈন এন্টারপ্রাইজ’ সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নওগাঁ জেলার মোঃ জেমস (৩০) এবং ময়মনসিংহ জেলার মোঃ ইব্রাহিম খন্দকার (৩০), মোঃ সাদ্দাম হোসেন (৩৩) ও মোঃ রিপন (৪৮)কে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৮৩৫ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতীয় কম্বলবোঝাই আরও একটি গাড়ি তারাকান্দা এলাকায় প্রবেশ করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে অপর গাড়িটিকে ধাওয়া করা হলে সেটি ময়মনসিংহের ধোবাউড়া থানার পোড়াকান্দুলিয়া খাদ্য গুদামের সামনে রেখে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ সময় পলাতক চোরাকারবারি হিসেবে মতিউর রহমান খান সোহাগ (৩১) ও মোঃ রাকিবুল হাসান (৩২) এর নাম পাওয়া যায়।

পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৬৮৯ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। এতে দুই গাড়ি থেকে সর্বমোট ১ হাজার ৫২৪ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় কম্বল এনে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪