নিজস্ব প্রতিবেদক ,ঢাকা || বৃহস্পতিবার ,১২ ফেব্রুয়ারি 2026
সারা দেশ থেকে ইতিবাচক খবর আসা শুরু হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। আজ ঢাকা-১৫ আসনের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন,
“আলহামদুলিল্লাহ, এরইমধ্যে দেখা গিয়েছে আমাদের ১১ দলীয় জোটের যেসব প্রার্থী ছিলেন তারা এগিয়ে আছেন। তবে আমি আগেই বলেছি, এটিকে নিশ্চয়তা করার মতো পর্যায়ে আসেনি। আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।”
শান্তিপূর্ণ ভোটে সন্তুষ্টি
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন,
“বড় কোনো ঝামেলা ছাড়া ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে আমরা সন্তুষ্ট। বিজয় একজনের হবে, তাই হার-জিত মেনে নিতে হবে।”
সরকার গঠনের সুযোগ পেলে সমন্বয়ের আশ্বাস
সরকার গঠনের সম্ভাবনা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, তবে সব দলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবো। প্রতিবেশী দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, ভবিষ্যতেও থাকবে।”
জনগণের প্রতি আহ্বান
এ সময় জনগণের উদ্দেশে তিনি বলেন,
“আপনাদের আমার অনেক প্রয়োজন। আপনাদের আমার পাশে পেতেই হবে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারবো। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন।”
গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“আমরা দেখেছি, যারা শাসনে থাকেন, মিডিয়া অনেক সময় তাদের মন্দ দিক বা সমালোচনা সহজে তুলে আনতে পারে না, অথবা আনতে পারে না। যেটাই হোক, আমরা চাই আমাদের গণমাধ্যম যেন পূর্ণ স্বাধীনতা পায়।”
Reporter Name 


















