Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন

  • Reporter Name
  • সময়: ১১:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৯ Time View

 

মো. আফজাল হোসেন:


সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রবিবার (১৫ নবেম্বর) সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন উল্লাসনগর এলাকায় বিল্লালের বসতঘরে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিড়ি সহ আসামি আটক করে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর গ্রামের বাসিন্দা বিল্লালের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন, মোশারফ ও দীপক মুন্ডা অংশগ্রহণ করেন। অভিযানে হযরত আলী (১৯) কে আটক করা হয়৷ সে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মোঃ জলিল (৩৮) পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা মোট ১ লক্ষ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৭২ হাজার টাকা।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ভারতীয় অবৈধ বিড়ি সহ একজনের আটক করে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন

সময়: ১১:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

 

মো. আফজাল হোসেন:


সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রবিবার (১৫ নবেম্বর) সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন উল্লাসনগর এলাকায় বিল্লালের বসতঘরে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিড়ি সহ আসামি আটক করে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর গ্রামের বাসিন্দা বিল্লালের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন, মোশারফ ও দীপক মুন্ডা অংশগ্রহণ করেন। অভিযানে হযরত আলী (১৯) কে আটক করা হয়৷ সে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মোঃ জলিল (৩৮) পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা মোট ১ লক্ষ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৭২ হাজার টাকা।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ভারতীয় অবৈধ বিড়ি সহ একজনের আটক করে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার