Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ঝিকরগাছায় বিএনপি নেতা আব্দুস সামাদ ও আব্দুল হালিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাম-উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৮৮৫

  • Reporter Name
  • সময়: ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে দুজন মারা গেছেন।

একই সময়ে দেশে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গসহ মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ১২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গজনিত সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল
Tag :
জনপ্রিয় নিউজ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ

হাম-উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৮৮৫

সময়: ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে দুজন মারা গেছেন।

একই সময়ে দেশে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গসহ মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ১২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গজনিত সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ  কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)