
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
ফটো চিএে, আপোষ জয়ধর
চট্টগ্রামের হালিশহর আই-ব্লকের ১২ নম্বর লেইনে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই এখানে কিশোরদের আড্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে।
সামান্য কথা-কাটাকাটি থেকেই মুহূর্তের মধ্যে ৫০–১০০ জন কিশোর জড়ো হয়ে যায় এবং মারামারি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গত এক বছরে এমন ঘটনা বহুবার ঘটেছে বলে জানান এলাকাবাসী।
১২ নম্বর লেইনের পূর্ব প্রান্ত থেকে দক্ষিণে ১১ নম্বর লেইনের শেষ অংশ এবং উত্তর দিকে সবুজবাগ পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘনবসতি রয়েছে। এখানে বেশিরভাগ বাসিন্দা কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চল থেকে আসা।
এলাকাবাসীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন, নইলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
Reporter Name 

























