সিহাব আলম সম্রাট,
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের দোমাদী এলাকায় বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আশরাফু জামানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফু জামান আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহেদ আলী মাস্টার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া এবং বিএনপি নেতা সাইদুর রহমান। সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রুবেল হক, সাবেক ওয়ার্ড সহ-সভাপতি সোবহান মণ্ডল, সাবেক ওয়ার্ড ছাত্রদল সভাপতি রায়হান, বিএনপি নেতা লিটন, হান্নান, মজিবর, তৈয়বসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট আশরাফু জামান বলেন, “রাজনীতি করার অধিকার সবারই আছে। আমিও বিগত সময় মামলা-হামলার শিকার হয়েছি। আমি আপনাদের এলাকার সন্তান। আগামীতে বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। সকলের দোয়া প্রার্থী। আমাকে যোগ্য মনে করলে আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।”
সভা শেষে তিনি দোমাদী মারকাজুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Reporter Name 




























