Dhaka ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় সার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এসি ল্যান্ডের হস্তক্ষেপে মালিকের কাছে ফেরত কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক অব্যাহতি

  • Reporter Name
  • সময়: ০৬:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১১ Time View

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে কিশোরকে অপহরণ করে নির্যাতন এবং একটি রিকশা গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা, ব্যাটারি ও মোটরসাইকেল লুটের অভিযোগে আলোচিত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৬ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর শাখার অধীন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সম্প্রতি সাভারে একটি গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও ৬ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল লুট এবং এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে সাংগঠনিক শৃঙ্খলা বিবেচনায় এনে কেন্দ্রীয় ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ছাত্রদল সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে বলেও তিনি জানান।

এদিকে সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  অ্যাডভোকেট আশরাফু জামানের বেলপুকুর ইউনিয়নের জনগণের সঙ্গে মতবিনিময় সভা ও মাদ্রাসা পরিদর্শন
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক অব্যাহতি

সময়: ০৬:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে কিশোরকে অপহরণ করে নির্যাতন এবং একটি রিকশা গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা, ব্যাটারি ও মোটরসাইকেল লুটের অভিযোগে আলোচিত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৬ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর শাখার অধীন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সম্প্রতি সাভারে একটি গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও ৬ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল লুট এবং এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে সাংগঠনিক শৃঙ্খলা বিবেচনায় এনে কেন্দ্রীয় ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ছাত্রদল সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে বলেও তিনি জানান।

এদিকে সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির নির্বাচন শনিবার, সভাপতি পদে জাফর ইকবাল এগিয়ে