Dhaka ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ, তবু কিছু দালাল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত — খেলাফত আন্দোলন

  • Reporter Name
  • সময়: ১১:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬৭ Time View

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নাগরিক সুরক্ষা ভোগ করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা যখন রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হচ্ছে, তখন বাংলাদেশে হিন্দুসহ সকল ধর্মাবলম্বী মানুষ সরকারি-বেসরকারি উচ্চ পদে সম্মানের সাথে দায়িত্ব পালন করছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও কতিপয় সংখ্যালঘু ব্যক্তি বাংলাদেশকে আন্তরিকভাবে নিজের দেশ মনে করতে চান না। বরং কেউ কেউ প্রকাশ্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন। সাম্প্রতিক চৈতালির মতো ঘটনা এরই প্রমাণ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকায় জাতি হতাশ হয়েছে।

মাওলানা মিয়াজী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পরও এদেশের আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন। কিন্তু ভারত তার কতিপয় দালালকে দিয়ে শিব মন্দির স্থাপনসহ উস্কানিমূলক কার্যক্রমের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনো ভারতের এই পাতানো ফাঁদে পা দেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল ২৪ জুন ২০২৬, বুধবার, বাদ আসর খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, যুবনেতা মাওলানা মাসউদুর রহমান ও ছাত্রনেতা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ, তবু কিছু দালাল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত — খেলাফত আন্দোলন

সময়: ১১:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নাগরিক সুরক্ষা ভোগ করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা যখন রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হচ্ছে, তখন বাংলাদেশে হিন্দুসহ সকল ধর্মাবলম্বী মানুষ সরকারি-বেসরকারি উচ্চ পদে সম্মানের সাথে দায়িত্ব পালন করছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও কতিপয় সংখ্যালঘু ব্যক্তি বাংলাদেশকে আন্তরিকভাবে নিজের দেশ মনে করতে চান না। বরং কেউ কেউ প্রকাশ্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন। সাম্প্রতিক চৈতালির মতো ঘটনা এরই প্রমাণ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকায় জাতি হতাশ হয়েছে।

মাওলানা মিয়াজী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পরও এদেশের আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন। কিন্তু ভারত তার কতিপয় দালালকে দিয়ে শিব মন্দির স্থাপনসহ উস্কানিমূলক কার্যক্রমের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনো ভারতের এই পাতানো ফাঁদে পা দেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল ২৪ জুন ২০২৬, বুধবার, বাদ আসর খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, যুবনেতা মাওলানা মাসউদুর রহমান ও ছাত্রনেতা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা