Dhaka ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা পরিচয় পাওয়াতে গাড়ি থেকে নামিয়ে দিলেন অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের টিম রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের দাবি নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে প্রতারণার অভিযোগ, অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক মেহেদী হাসান! ডিমলায় রোগ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন

  • Reporter Name
  • সময়: ০৬:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ Time View

মেক্সিকোর জনপ্রিয় ইন্ডি রক ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’-এর কীবোর্ডবাদক ও শিল্পী জোনাথন মেলেনদেসকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা, গৃহপরিচারিকা এবং একটি পোষ্য কুকুরও নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেক্সিকো সিটির কাছের একটি অভিজাত এলাকায় জোনাথনের নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জোনাথন মেলেনদেস, তার স্ত্রী আনা পাউলা (৩৫), তাদের তিন বছরের কন্যাসন্তান এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিও। একই বাড়ি থেকে পোষ্য কুকুরটির মরদেহও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চারজনের মধ্যে তিনজনকে মাথায় এবং একজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। দুইজনকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। পোষ্য কুকুরটির পাও বাঁধা ছিল।

তবে এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্যেও প্রাণে বেঁচে গেছে জোনাথন ও আনা পাউলার ছয় বছরের ছেলে।

তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।

জোনাথনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জোনাথনের জীবন, সংগীত, ইতিবাচক মানসিকতা এবং তার সঙ্গে কাটানো স্মৃতির কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জেরার্ডো ‘এন’ নামের আরও এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমার গার্সিয়া হারফুচ জানান, অভিযুক্তদের একজন ভুক্তভোগীদের সঙ্গে পূর্বপরিচিত সম্পর্কের সুযোগ নিয়ে কৌশলে বাড়িতে প্রবেশ করেছিল।

আরও পড়ুনঃ  কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা

হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় নিউজ

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন

সময়: ০৬:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেক্সিকোর জনপ্রিয় ইন্ডি রক ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’-এর কীবোর্ডবাদক ও শিল্পী জোনাথন মেলেনদেসকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা, গৃহপরিচারিকা এবং একটি পোষ্য কুকুরও নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেক্সিকো সিটির কাছের একটি অভিজাত এলাকায় জোনাথনের নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জোনাথন মেলেনদেস, তার স্ত্রী আনা পাউলা (৩৫), তাদের তিন বছরের কন্যাসন্তান এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিও। একই বাড়ি থেকে পোষ্য কুকুরটির মরদেহও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চারজনের মধ্যে তিনজনকে মাথায় এবং একজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। দুইজনকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। পোষ্য কুকুরটির পাও বাঁধা ছিল।

তবে এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্যেও প্রাণে বেঁচে গেছে জোনাথন ও আনা পাউলার ছয় বছরের ছেলে।

তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।

জোনাথনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জোনাথনের জীবন, সংগীত, ইতিবাচক মানসিকতা এবং তার সঙ্গে কাটানো স্মৃতির কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জেরার্ডো ‘এন’ নামের আরও এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমার গার্সিয়া হারফুচ জানান, অভিযুক্তদের একজন ভুক্তভোগীদের সঙ্গে পূর্বপরিচিত সম্পর্কের সুযোগ নিয়ে কৌশলে বাড়িতে প্রবেশ করেছিল।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, পিবিআই প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি