Dhaka ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা পরিচয় পাওয়াতে গাড়ি থেকে নামিয়ে দিলেন অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের টিম রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের দাবি নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে প্রতারণার অভিযোগ, অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক মেহেদী হাসান! ডিমলায় রোগ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

  • Reporter Name
  • সময়: ০৬:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়।

এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

সময়: ০৬:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। পথে কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়।

এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২