Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোয়াইনঘাট প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদ সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের মত বিনিময় সভা ভাঙ্গুড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নদী ভাঙনের ঝুঁকিতে মধ্যনগরের দেশের দ্বিতীয় স্মৃতিসৌধ, প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের* আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালমারী মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাময়িক বরখাস্ত অধ্যক্ষের মধ্যে ঠেলাঠেলি সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন করেন-এমপি মোস্তাফিজুর রহমান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অ সা ধু ব্যবসায়ীদের দ্বারা পতেঙ্গা সি-বিচে পর্যটক হ-য়-রা-নি

  • Reporter Name
  • সময়: ১২:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৩ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||-||ফটো চিত্রে, আপোষ জয়ধর

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র পতেঙ্গা সি-বিচে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রতিনিয়ত পর্যটকরা হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে, তারা পর্যটকদের কাছে জোরপূর্বক গিয়ে নিজেরাই কোল্ড ড্রিংকস খুলে হাতে ধরিয়ে দেয়। কেউ নিতে অস্বীকৃতি জানালে অতিরিক্ত মূল্য দাবি করে, অশালীন ভাষায় গালাগালি করে, ভয়ভীতি প্রদর্শন করে, এমনকি মারধরেরও চেষ্টা করে। এসব ঘটনার একাধিক ভিডিও ও অভিযোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।পতেঙ্গায় বেড়াতে আসা অনেক পর্যটকের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কেউ জোর করে কোনো পণ্য হাতে ধরিয়ে দিলে তা গ্রহণ করবেন না। যদি এ ধরনের প্রতারণা, হয়রানি বা চাঁদাবাজির শিকার হন, তাহলে দ্রুত নিকটস্থ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানান এবং সম্ভব হলে ঘটনার ভিডিও বা ছবি ধারণ করুন।

পতেঙ্গা সি-বিচে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এসব অসাধু ব্যবসায়ী ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। কয়েকজন দুর্বৃত্তের কারণে যেন এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের সুনাম নষ্ট না হয়।

আপনারা যেমন মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থেকেছেন, তেমনি পর্যটক হয়রানির বিরুদ্ধেও সোচ্চার হোন। পতেঙ্গা শুধু চট্টগ্রামের নয়, পুরো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে আনন্দ করতে আসেন। কিছু অসাধু ব্যক্তির কারণে যেন পতেঙ্গার সুনাম ক্ষুণ্ন না হয়, সে দায়িত্ব আমাদের সবার।

আসুন, সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও হয়রানিমুক্ত পতেঙ্গা সি-বিচ গড়ে তুলি।

আরও পড়ুনঃ  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

গোয়াইনঘাট প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

অ সা ধু ব্যবসায়ীদের দ্বারা পতেঙ্গা সি-বিচে পর্যটক হ-য়-রা-নি

সময়: ১২:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||-||ফটো চিত্রে, আপোষ জয়ধর

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র পতেঙ্গা সি-বিচে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রতিনিয়ত পর্যটকরা হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে, তারা পর্যটকদের কাছে জোরপূর্বক গিয়ে নিজেরাই কোল্ড ড্রিংকস খুলে হাতে ধরিয়ে দেয়। কেউ নিতে অস্বীকৃতি জানালে অতিরিক্ত মূল্য দাবি করে, অশালীন ভাষায় গালাগালি করে, ভয়ভীতি প্রদর্শন করে, এমনকি মারধরেরও চেষ্টা করে। এসব ঘটনার একাধিক ভিডিও ও অভিযোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।পতেঙ্গায় বেড়াতে আসা অনেক পর্যটকের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কেউ জোর করে কোনো পণ্য হাতে ধরিয়ে দিলে তা গ্রহণ করবেন না। যদি এ ধরনের প্রতারণা, হয়রানি বা চাঁদাবাজির শিকার হন, তাহলে দ্রুত নিকটস্থ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানান এবং সম্ভব হলে ঘটনার ভিডিও বা ছবি ধারণ করুন।

পতেঙ্গা সি-বিচে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এসব অসাধু ব্যবসায়ী ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। কয়েকজন দুর্বৃত্তের কারণে যেন এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের সুনাম নষ্ট না হয়।

আপনারা যেমন মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থেকেছেন, তেমনি পর্যটক হয়রানির বিরুদ্ধেও সোচ্চার হোন। পতেঙ্গা শুধু চট্টগ্রামের নয়, পুরো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে আনন্দ করতে আসেন। কিছু অসাধু ব্যক্তির কারণে যেন পতেঙ্গার সুনাম ক্ষুণ্ন না হয়, সে দায়িত্ব আমাদের সবার।

আসুন, সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও হয়রানিমুক্ত পতেঙ্গা সি-বিচ গড়ে তুলি।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড