Dhaka ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে নামবিহীন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, তিনজনকে কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ১১:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হালদার।

অভিযানে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে একটি নামবিহীন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আলম শেখকে (২৮) ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মৃত আব্দুল কাদির হোসেনের ছেলে মোবারক হোসেন (৫১), চড়েরখোলা গ্রামের মৃত সেলেন পালমার ছেলে সুহৃদ পালমা (৪১) এবং সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকবালকে (৪৩) দণ্ড দেওয়া হয়।

তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুজনকে ৩০ দিন করে এবং একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, বেরুয়া গ্রামের ওই নামবিহীন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল পণ্য উৎপাদন করে আসছিল। এসব নকল পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর এবং বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান
Tag :
জনপ্রিয় নিউজ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর সম্প্রীতির আহ্বান

কালীগঞ্জে নামবিহীন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, তিনজনকে কারাদণ্ড

সময়: ১১:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬