
শাব্বির আহমদ, স্টাফ রিপোর্টার (খুলনা):
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে লাউঞ্জ-২ তে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপস্থিত পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় মনোযোগসহকারে শোনেন কমিশনার এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়া দুইজন বাবুর্চি ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি মে/২০২৬ মাসে খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
এরপর দুপুর ১২টায় লাউঞ্জ-২ তে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)-এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




























