Dhaka ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন

  • Reporter Name
  • সময়: ১০:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিনিধি: নয়ন রায়

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যশোরের চার বন্ধু। নিজেদের দৈনন্দিন আয়ের অর্থ দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে তারা নিয়মিত বৃক্ষরোপণ করে যাচ্ছেন। তাদের এই উদ্যোগের নাম ‘BD Tree Man’।

‘BD Tree Man’ নামে তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে তারা প্রতিনিয়ত বৃক্ষরোপণের ভিডিও ও কার্যক্রম তুলে ধরছেন। পেজটিতে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার (২৫০K) ফলোয়ার যুক্ত হয়েছেন, যা তাদের পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন।

ইতোমধ্যে তারা ১ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন। এর মধ্যে ৬৯৬টি বৃক্ষরোপণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

এই উদ্যোগের সঙ্গে যুক্ত চার বন্ধু হলেন— নাজমুল হাসান, মুরসালিন, সাজীম ও আরাফাত। তারা যশোরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে চলেছেন। তাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী তৈরি করা।

সংগঠনের সদস্যরা জানান, তারা এক বছরের বেশি সময় ধরে নিজেদের উপার্জিত অর্থ থেকে এই কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত তারা কোনো সরকারি সহায়তা নেননি, এমনকি সহায়তার বিষয়টি নিয়েও ভাবেননি। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রকৃতি ও পরিবেশের জন্য কাজ করে যেতে চান তারা।

নাজমুল, মুরসালিন, সাজীম ও আরাফাত বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের জীবন রক্ষা করে। আমরা চাই আমাদের ছোট উদ্যোগ থেকে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হোক এবং সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলুক।”

চার বন্ধুর এই নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। তাদের বিশ্বাস, ধারাবাহিকভাবে এই কার্যক্রম চললে একদিন যশোরের সবুজ বৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে নবীনগরে ছুটে এলেন কথিত চাইনিজ প্রেমিক
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন

সময়: ১০:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নয়ন রায়

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যশোরের চার বন্ধু। নিজেদের দৈনন্দিন আয়ের অর্থ দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে তারা নিয়মিত বৃক্ষরোপণ করে যাচ্ছেন। তাদের এই উদ্যোগের নাম ‘BD Tree Man’।

‘BD Tree Man’ নামে তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে তারা প্রতিনিয়ত বৃক্ষরোপণের ভিডিও ও কার্যক্রম তুলে ধরছেন। পেজটিতে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার (২৫০K) ফলোয়ার যুক্ত হয়েছেন, যা তাদের পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন।

ইতোমধ্যে তারা ১ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন। এর মধ্যে ৬৯৬টি বৃক্ষরোপণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

এই উদ্যোগের সঙ্গে যুক্ত চার বন্ধু হলেন— নাজমুল হাসান, মুরসালিন, সাজীম ও আরাফাত। তারা যশোরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে চলেছেন। তাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী তৈরি করা।

সংগঠনের সদস্যরা জানান, তারা এক বছরের বেশি সময় ধরে নিজেদের উপার্জিত অর্থ থেকে এই কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত তারা কোনো সরকারি সহায়তা নেননি, এমনকি সহায়তার বিষয়টি নিয়েও ভাবেননি। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রকৃতি ও পরিবেশের জন্য কাজ করে যেতে চান তারা।

নাজমুল, মুরসালিন, সাজীম ও আরাফাত বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের জীবন রক্ষা করে। আমরা চাই আমাদের ছোট উদ্যোগ থেকে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হোক এবং সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলুক।”

চার বন্ধুর এই নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। তাদের বিশ্বাস, ধারাবাহিকভাবে এই কার্যক্রম চললে একদিন যশোরের সবুজ বৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী