Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops… We can’t process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী ৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত রিয়াজুল হক সাগর, রংপুর। জিরো পয়েন্টে বালু লুটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামের হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান বার্ষিকী উপলক্ষে মহোৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৩ Time View

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর হাজারী বাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা উদযাপন পরিষদের উদ্যোগে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ ১৩৬তম তিরোধান বার্ষিকী স্মরণে এবং প্রতিষ্ঠার ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ১০, ১১ ও ১২ জুন আয়োজিত এ মহোৎসবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সত্যনারায়ণ পূজা এবং ষোড়শপ্রহরব্যাপী মহানাম যজ্ঞসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভক্তিমূলক সংগীতাঞ্জলি, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, প্রাতঃকালীন পূজা, বাল্যভোগ নিবেদন, তুলসী প্রদান, রাজভোগ নিবেদন, সত্যনারায়ণ পূজা, মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।

মহোৎসবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের শ্রীশ্রী কৈবল্যধামের মোহন্ত মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ধর্মীয় আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। শুভ অধিবাস পরিচালনা করেন বৈষ্ণব প্রবর অরুণ বিকাশ চক্রবর্ত্তী ও তপন চক্রবর্ত্তী।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, সাবেক সভাপতি ড. শ্রী রাম আচার্য্যসহ কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মহোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি এবং উৎসবমুখর পরিবেশে পুরো মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ, মানবসেবা, ধর্মীয় মূল্যবোধ ও আত্মিক শিক্ষাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এ মহোৎসবের আয়োজন করা হয়। এবারের আয়োজনও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জের মেয়ে লন্ডনে ৪টি বই আত্নপ্রকাশে দেশ- বিদেশে গৌরবময় অর্জনে বাঙ্গালী বই প্রেমিদের মধ্যে আনন্দ উল্লাস
Tag :
জনপ্রিয় নিউজ

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে

চট্টগ্রামের হাজারী লেইনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান বার্ষিকী উপলক্ষে মহোৎসব অনুষ্ঠিত

সময়: ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬