Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!! হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে হিটস্ট্রোকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজান চিকদাইরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ০৮:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৬ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর এলাকায় ত্রিকালজ্ঞ শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের উদ্যোগে দুই দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ও ৩ জুন মঙ্গল ও বুধবার আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আশ্রম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ঊষাকীর্তন, ধর্মীয় নাটক, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভারম্ভ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, পুষ্পাঞ্জলি অর্পণ, মধ্যাহ্ন পূজা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবা-রাত্রি অন্নপ্রসাদ বিতরণ।

শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করে মৃত্যুঞ্জয় মিউজিক্যাল টিম। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মীয় নাটক “অগ্নিকন্যা দ্রৌপদী”, যা পরিবেশন করে রাউজান ছাত্র সংসদ। এছাড়াও গৌরলীলা ও কৃষ্ণলীলা প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে।
শুভ অধিবাস কীর্তনে পৌরহিত্য করেন সাতকানিয়া দক্ষিণ কাঞ্চন শ্রীশ্রী গৌর গিরিধারী যোগমায়া সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল অদ্বৈত দাস বাবাজী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী সুমন দেবনাথ।
৪ জুন বৃহস্পতিবার ঊষালগ্নে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের পূর্ণাহুতির মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কুষা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী পরিচালনা পরিষদের সভাপতি অসীম বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, অর্থ সম্পাদক সত্যজিৎ দে, যুগ্ম সম্পাদক প্রিয়তোষ নন্দী, বিধান তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লিটন পালিত, সাধারণ সম্পাদক পাপ্পু সেন, যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করেন।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ মানবকল্যাণ, সেবা ও ভক্তির শিক্ষা দেয়। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার প্রয়াস অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

রাউজান চিকদাইরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

সময়: ০৮:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর এলাকায় ত্রিকালজ্ঞ শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের উদ্যোগে দুই দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ও ৩ জুন মঙ্গল ও বুধবার আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আশ্রম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ঊষাকীর্তন, ধর্মীয় নাটক, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভারম্ভ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, পুষ্পাঞ্জলি অর্পণ, মধ্যাহ্ন পূজা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবা-রাত্রি অন্নপ্রসাদ বিতরণ।

শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করে মৃত্যুঞ্জয় মিউজিক্যাল টিম। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মীয় নাটক “অগ্নিকন্যা দ্রৌপদী”, যা পরিবেশন করে রাউজান ছাত্র সংসদ। এছাড়াও গৌরলীলা ও কৃষ্ণলীলা প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে।
শুভ অধিবাস কীর্তনে পৌরহিত্য করেন সাতকানিয়া দক্ষিণ কাঞ্চন শ্রীশ্রী গৌর গিরিধারী যোগমায়া সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল অদ্বৈত দাস বাবাজী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী সুমন দেবনাথ।
৪ জুন বৃহস্পতিবার ঊষালগ্নে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের পূর্ণাহুতির মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কুষা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী পরিচালনা পরিষদের সভাপতি অসীম বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, অর্থ সম্পাদক সত্যজিৎ দে, যুগ্ম সম্পাদক প্রিয়তোষ নন্দী, বিধান তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লিটন পালিত, সাধারণ সম্পাদক পাপ্পু সেন, যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করেন।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ মানবকল্যাণ, সেবা ও ভক্তির শিক্ষা দেয়। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার প্রয়াস অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  রাউজান কেউটিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন