Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ১০:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৮ Time View

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার হওয়া তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানা পুলিশের একটি টহল দল উপজেলার চর হাজীগঞ্জ গাবতলা এলাকার বেপারীডাঙ্গিতে আলমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আকমাল বেপারী, ইমরান বেপারী ও রনি মৃধা। তারা সবাই উপজেলার চর হাজীগঞ্জ বেপারীডাঙ্গী এলাকার বাসিন্দা।

পরে তাদের চরভদ্রাসন থানায় নিয়ে এসে *মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর **৩৬(১) এর ১৬ ধারায়* মামলা দায়ের করা হয়। এ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৩৬৩, তারিখ: ১১ জুলাই ২০২৬।

শনিবার (১১ জুলাই) আইনগত প্রক্রিয়া শেষে তাদের ফরিদপুরের সামারি ট্রায়াল কোর্টে হাজির করা হলে বিচারক *কৃষ্ণ বালা শানা* তিন আসামিকেই *তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড* প্রদান করেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) *সফর আলী* বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড

সময়: ১০:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার হওয়া তিন যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানা পুলিশের একটি টহল দল উপজেলার চর হাজীগঞ্জ গাবতলা এলাকার বেপারীডাঙ্গিতে আলমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আকমাল বেপারী, ইমরান বেপারী ও রনি মৃধা। তারা সবাই উপজেলার চর হাজীগঞ্জ বেপারীডাঙ্গী এলাকার বাসিন্দা।

পরে তাদের চরভদ্রাসন থানায় নিয়ে এসে *মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর **৩৬(১) এর ১৬ ধারায়* মামলা দায়ের করা হয়। এ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৩৬৩, তারিখ: ১১ জুলাই ২০২৬।

শনিবার (১১ জুলাই) আইনগত প্রক্রিয়া শেষে তাদের ফরিদপুরের সামারি ট্রায়াল কোর্টে হাজির করা হলে বিচারক *কৃষ্ণ বালা শানা* তিন আসামিকেই *তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড* প্রদান করেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) *সফর আলী* বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ