Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ওড়না পেঁচিয়ে এক যুবতী মেয়ে মৃত্যু। রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ভাঙ্গুড়ার সাবেক এমপিপুত্র রাসেল সহযোগীসহ গ্রেপ্তার ‎ চরভদ্রাসনে খাল কাটা কর্মসূচিতে ‘ভূতুড়ে শ্রমিক’ অভিযোগ, তদন্তের দাবি বেসরকারি হাসপাতাল গুলিকে পার্কিং নিশ্চিত করতে সিডিএর কড়া হুশিয়ারি বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: চেয়ারম্যানের পিএসের নামে শ্রমিক হিসেবে ১৯ হাজার টাকা উত্তোলন

  • Reporter Name
  • সময়: ০৭:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১২ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪নং গাজীরটেক ইউনিয়নের ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের মাস্টার রোলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি ইয়াকুব আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রওশন আলীর নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি সরাসরি খাল খননের কাজে অংশগ্রহণ না করেও শ্রমিক হিসেবে পারিশ্রমিক গ্রহণ করেছেন।

সোমবার (২০ জুলাই) প্রকল্পের মাস্টার রোল পর্যালোচনায় দেখা যায়, মো. রওশন আলীর নামে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করে তার ব্যাংক হিসাবে ১৯ হাজার ৩৫০ টাকার চেক প্রদান করা হয়েছে।

স্থানীয় কৃষক দলের নেতা শেখ কবির এ বিষয়ে অভিযোগ করে বলেন, “রওশন আলীকে কোনোদিন কোদাল হাতে খাল কাটতে দেখিনি। তিনি সব সময় চেয়ারম্যানের ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাহলে তিনি কীভাবে খাল খনন প্রকল্পের শ্রমিক হিসেবে পারিশ্রমিক পান? এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অন্যায়ভাবে কাউকে পারিশ্রমিক দেওয়া হলে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. রওশন আলী বলেন, “আমি নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করিনি। তবে মাঝে মাঝে সাইটে গিয়ে কাজ দেখাশোনা করেছি এবং ঘুরে এসেছি।”

সাইট সুপারভাইজার শংকর কাপালি বলেন, “রওশন মাঝে মাঝে সাইটে এসেছে। আমি অনুরোধ করেছিলাম, তাকে নিয়ে যেন বেশি কিছু না করা হয়।”

প্রকল্প কমিটির সভাপতি ও ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “রওশন আলী সাইটের প্রি-ওয়ার্ক ও পোস্ট-ওয়ার্কের কিছু দায়িত্ব পালন করেছে। এছাড়া সাইটের সার্বিক কাজ দেখাশোনার জন্য কিছু লোকের প্রয়োজন হয়, সে সেই দায়িত্ব পালন করেছে।”

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পরবর্তীতে তাকে ফোনে পাওয়া গেলে তিনি বলেন, “এ ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন,”—এ কথা বলেই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় চারদিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-০১

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, প্রকল্পের শ্রমিক তালিকা, মাস্টার রোল এবং পারিশ্রমিক প্রদানের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ

চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: চেয়ারম্যানের পিএসের নামে শ্রমিক হিসেবে ১৯ হাজার টাকা উত্তোলন

সময়: ০৭:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬