Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চারঘাটে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১০:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯ Time View

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাফ (Eskuf) সিরাপসহ মো. অংকন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার গৌড়শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দাউদ উজ জামান আকাশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। তাকে আটক করার পর তার সঙ্গে থাকা খাকি রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।

ডিবি পুলিশের দাবি, অংকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

চারঘাটে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

সময়: ১০:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাফ (Eskuf) সিরাপসহ মো. অংকন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার গৌড়শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দাউদ উজ জামান আকাশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। তাকে আটক করার পর তার সঙ্গে থাকা খাকি রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।

ডিবি পুলিশের দাবি, অংকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  তাহমিদ হজ গ্রুপের উদ্যোগে ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত