Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’ সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন সাকিব বাঁশখালীবাসীকে নিয়ে চসিক মেয়রের মন্তব্যে তোলপাড়, দুঃখ প্রকাশ মেয়রের নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুর পৌরসভা নির্বাচন: ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন বারেক ভূঁইয়া যুক্তরাষ্ট্রে আবাসন বাজারে ধীরগতি, তবু নিউইয়র্ক–নিউজার্সি–পেনসিলভানিয়ায় বাড়ির দাম বেড়েছে ৬.৩% ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ

  • Reporter Name
  • সময়: ০৮:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৬ Time View

মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীরা এ ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি ও ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা প্রশিক্ষণে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও পুলিশের প্রতি মানুষের আস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ পুলিশ সদস্যদের দায়িত্বের পরবর্তী ধাপে উন্নীত করার সুযোগ তৈরি হয়। এ ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে।

এ সময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফায়সাল, আরআই, পুলিশ লাইন্স ঝিনাইদহ, আরও-১, রিজার্ভ অফিস ঝিনাইদহসহ ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেওয়া পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা
Tag :
জনপ্রিয় নিউজ

রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’

ঝিনাইদহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ

সময়: ০৮:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীরা এ ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি ও ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা প্রশিক্ষণে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও পুলিশের প্রতি মানুষের আস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ পুলিশ সদস্যদের দায়িত্বের পরবর্তী ধাপে উন্নীত করার সুযোগ তৈরি হয়। এ ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে।

এ সময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফায়সাল, আরআই, পুলিশ লাইন্স ঝিনাইদহ, আরও-১, রিজার্ভ অফিস ঝিনাইদহসহ ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেওয়া পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় শেষ হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’