Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ এর প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন -আব্দুল করিম গনি — ইউকে বাংলা গার্ডিয়ান কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীনের শপথ গ্রহণ

  • Reporter Name
  • সময়: ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৯ Time View

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে সংসদীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মির্জা ফয়সল আমীন সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
শপথ গ্রহণ শেষে একই দিনে মির্জা ফয়সল আমীন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে এলাকার জনগণের প্রতিনিধিত্ব এবং উন্নয়ন ও অগ্রগতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মির্জা ফয়সল আমীন।

Tag :
জনপ্রিয় নিউজ

পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীনের শপথ গ্রহণ

সময়: ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬