Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদের

  • Reporter Name
  • সময়: ০৭:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৫ Time View

আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় আইনজীবী শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করেছে, অন্যদিকে শিশির মনিরকে ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দিয়েছে। তার মতে, জামায়াতের এ অবস্থান পরস্পরবিরোধী।

তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন রাজপথে কর্মসূচি পালন করেছে। শিবির ও এনসিপিও কর্মসূচি করেছে। অথচ একই মামলায় আসামিদের পক্ষে শিশির মনির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাশেদ খাঁনের দাবি, শিশির মনির জামায়াতের আইনজীবী এবং দলটির এমপি প্রার্থীও ছিলেন।

এ নিয়ে শিবিরের রাজপথের কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁন বলেন, জামায়াতের আইনজীবী হিসেবে শিশির মনির যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন, তখন শিবির কীভাবে একই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালন করে, সেটি প্রশ্নের বিষয়।

এ ছাড়া জুলাই আন্দোলনে শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, ওই সময়ে শিশির মনির রাজপথে ছিলেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের পক্ষে তার দৃশ্যমান কোনো অবস্থান ছিল না।

শিশির মনিরের পক্ষ থেকে রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আপসনামার ভিত্তিতে গাজী নজরুলকে জামিন দিলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠবে: আদালত
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদের

সময়: ০৭:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় আইনজীবী শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করেছে, অন্যদিকে শিশির মনিরকে ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দিয়েছে। তার মতে, জামায়াতের এ অবস্থান পরস্পরবিরোধী।

তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন রাজপথে কর্মসূচি পালন করেছে। শিবির ও এনসিপিও কর্মসূচি করেছে। অথচ একই মামলায় আসামিদের পক্ষে শিশির মনির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাশেদ খাঁনের দাবি, শিশির মনির জামায়াতের আইনজীবী এবং দলটির এমপি প্রার্থীও ছিলেন।

এ নিয়ে শিবিরের রাজপথের কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁন বলেন, জামায়াতের আইনজীবী হিসেবে শিশির মনির যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন, তখন শিবির কীভাবে একই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালন করে, সেটি প্রশ্নের বিষয়।

এ ছাড়া জুলাই আন্দোলনে শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, ওই সময়ে শিশির মনির রাজপথে ছিলেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের পক্ষে তার দৃশ্যমান কোনো অবস্থান ছিল না।

শিশির মনিরের পক্ষ থেকে রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দরিদ্র মানুষের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে আহ্বান রাষ্ট্রপতির