Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন : অ্যাড. শাহাজাহান খান দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঢাকার মঞ্চে প্রথমবার পারফর্ম করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

  • Reporter Name
  • সময়: ০৮:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশে প্রথমবারের মতো কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। আগামী আগস্টে রাজধানী ঢাকায় একটি কনসার্টে অংশ নেবেন তিনি।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এর অংশ হিসেবে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরে ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’। র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশেলে তৈরি তার গান তরুণ শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়।

এর আগে ঢাকায় কনসার্ট করেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত ২৪ জুলাই রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেন তিনি।

এদিকে, ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। প্রয়োজনীয় অনুমতি না পাওয়ার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
Tag :
জনপ্রিয় নিউজ

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ঢাকার মঞ্চে প্রথমবার পারফর্ম করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

সময়: ০৮:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬