Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী বরানগরে লরির ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু, আহত বাবা; এলাকায় উত্তেজনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধৌবাউড়ায় জমি দখল নিয়ে বিরোধ, আঃ খালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৮:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫৯ Time View

ময়মনসিংহ প্রতিনিধি: মোশাররফ হোসেন জসিম পাঠান

ময়মনসিংহের ধৌবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের দাবি, মৃত আজিম উদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হয়রানি ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. বেলাল মিয়া গংদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় আট বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন বাসিন্দাকে বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে পূর্বপুরুষের সূত্রে পাওয়া ও দীর্ঘদিন ধরে চাষাবাদ করা একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ধৌবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় বেলাল মিয়ার ভাই মো. কবির খান বাদী হয়ে ধৌবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. আব্দুল খালেকসহ চারজনকে আসামি করা হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ধৌবাউড়া থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি তদন্ত করে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, বিরোধের সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

তবে অভিযুক্ত মো. আব্দুল খালেকের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  ডিমলায় ৮ জুয়াড়ী আটক
Tag :
জনপ্রিয় নিউজ

দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার

ধৌবাউড়ায় জমি দখল নিয়ে বিরোধ, আঃ খালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ

সময়: ০৮:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: মোশাররফ হোসেন জসিম পাঠান

ময়মনসিংহের ধৌবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের দাবি, মৃত আজিম উদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হয়রানি ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. বেলাল মিয়া গংদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় আট বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন বাসিন্দাকে বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে পূর্বপুরুষের সূত্রে পাওয়া ও দীর্ঘদিন ধরে চাষাবাদ করা একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ধৌবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় বেলাল মিয়ার ভাই মো. কবির খান বাদী হয়ে ধৌবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. আব্দুল খালেকসহ চারজনকে আসামি করা হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ধৌবাউড়া থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি তদন্ত করে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, বিরোধের সুষ্ঠু সমাধান না হলে ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

তবে অভিযুক্ত মো. আব্দুল খালেকের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ