Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

  • Reporter Name
  • সময়: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৪ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌর এলাকার দোলাবাড়ী ঋষি পাড়ায় মন্দির নির্মাণ ও সংস্কারকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে ঋষি পাড়াস্থ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মন্দির নির্মাণ ও সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশী অর্চনা রানী ঋষি মন্দির কমিটির লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দিয়ে আসছেন। তারা অভিযোগ করেন, মন্দিরের জমি নিজের দাবি করলেও এর কোনো বৈধ প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।

মানববন্ধনে কালিপদ ঋষি বলেন, তিনি ২০১৬ সাল থেকে মন্দির কমিটির সভাপতি। তার নামে ও অন্যান্যদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি তিনি এক মাস কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান বলেও দাবি করেন। পরে তার ছেলে ও নাতির বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ফুলমতি রানী ঋষি, মমতা রানী ঋষি, বিনা রানী ঋষি, সুদর্শন চন্দ্র ঋষি ও কাজল চন্দ্র ঋষিসহ অন্যান্য বক্তারাও একই ধরনের অভিযোগ তুলে বলেন, অর্চনা রানী ও তার পরিবারের কারণে তারা সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং মন্দিরের কাজ ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বক্তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও পড়ুনঃ  কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সময়: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌর এলাকার দোলাবাড়ী ঋষি পাড়ায় মন্দির নির্মাণ ও সংস্কারকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে ঋষি পাড়াস্থ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মন্দির নির্মাণ ও সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশী অর্চনা রানী ঋষি মন্দির কমিটির লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দিয়ে আসছেন। তারা অভিযোগ করেন, মন্দিরের জমি নিজের দাবি করলেও এর কোনো বৈধ প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।

মানববন্ধনে কালিপদ ঋষি বলেন, তিনি ২০১৬ সাল থেকে মন্দির কমিটির সভাপতি। তার নামে ও অন্যান্যদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি তিনি এক মাস কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান বলেও দাবি করেন। পরে তার ছেলে ও নাতির বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ফুলমতি রানী ঋষি, মমতা রানী ঋষি, বিনা রানী ঋষি, সুদর্শন চন্দ্র ঋষি ও কাজল চন্দ্র ঋষিসহ অন্যান্য বক্তারাও একই ধরনের অভিযোগ তুলে বলেন, অর্চনা রানী ও তার পরিবারের কারণে তারা সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং মন্দিরের কাজ ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বক্তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও পড়ুনঃ  হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা