সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম খোকন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর মধ্যপাড়া এলাকার সাবেক মেম্বার মরহুম সোবহান মিয়ার সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ ও এক নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে উঠে আসা মাজহারুল ইসলাম খোকন দীর্ঘদিন নবীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Reporter Name 


























