Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন, চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎ সাশ্রয় কি শুধু সাধারণ মানুষের জন্য, নাকি মাঠ পর্যায়ের প্রশাসনের জন্যও? মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না — এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বগুড়ায় ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র ছুটি ছাড়াই হজ কাফেলা নিয়ে সৌদি আরবে প্রধান শিক্ষক, উঠেছে নানা অভিযোগ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মাজহারুল ইসলাম খোকনের মৃত্যু, সর্বস্তরের শোক নড়াইল ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকতা ও আমাদের নৈতিক দায়বদ্ধতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ছুটি ছাড়াই হজ কাফেলা নিয়ে সৌদি আরবে প্রধান শিক্ষক, উঠেছে নানা অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৯ Time View

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমানের বিরুদ্ধে ছুটি ছাড়াই হজ কাফেলা নিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরব গমনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে দায় এড়ানোর প্রবণতাও দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সাইদুর রহমান একটি হজ এজেন্সির মোয়াল্লেম হিসেবে কাজ করেন। এর আগেও তিনি একাধিকবার হজ কাফেলা নিয়ে সৌদি আরব গিয়েছেন। চলতি বছর গত ২৩ এপ্রিল ১৮ জন হাজী নিয়ে সৌদি আরব গমন করেন তিনি। অভিযোগ রয়েছে, প্রতিজন হাজীর বিপরীতে তিনি ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকেন।

এদিকে এমপিও নীতিমালার ১১.১৭ ধারা অনুযায়ী, কোনো এমপিওভুক্ত শিক্ষক সরকারি বা বেসরকারি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ করলে তার বিরুদ্ধে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এরপরও দীর্ঘদিন ধরে তিনি এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক সাইদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার কলেজপড়ুয়া ছেলে সানি ফোন রিসিভ করে জানান, “বাবা হজে গেছেন। এজেন্সির সঙ্গে কিছু জটিলতা থাকায় প্রথম ধাপে ১৮ জন হাজী নিয়ে গেছেন। পরে আরও কয়েকজন যাবেন। তবে এবার ছুটি নিয়ে কিছু অফিসিয়াল জটিলতা হয়েছে। ভবিষ্যতে হয়তো আর যাবেন না।”

এ বিষয়ে প্রধান শিক্ষক সাইদুর রহমানের ইমো নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পাঠানো বার্তারও কোনো উত্তর মেলেনি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক স্যার আগেও হজে গিয়েছেন। এবার কোনো লিখিত রেজুলেশন ছাড়াই আমাকে মৌখিকভাবে দায়িত্ব দিয়ে গেছেন। তিনি কবে ফিরবেন, তা জানি না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, “প্রধান শিক্ষক হজে গিয়েছেন কিনা, তা আমার জানা নেই। হজে যাওয়ার আগে সভাপতি ও ম্যানেজিং কমিটির অনুমতি নেওয়া উচিত ছিল। তবে ছুটি দেওয়ার দায়িত্ব মাধ্যমিক শিক্ষা অফিসের নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

আরও পড়ুনঃ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান বলেন, “এর আগে তিনি হজে গিয়েছিলেন কিনা জানি না। ছুটি অনুমোদনের দায়িত্ব মাধ্যমিক শিক্ষা অফিসারের। তবে হজে যাওয়ার আগের দিন তিনি একটি আবেদন জমা দিয়েছিলেন, যা অনুমোদিত হয়নি।”

সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “হজে যেতে শিক্ষকদের ছুটির জন্য জেলা শিক্ষা অফিসের অনুমোদন লাগে না। এটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন করে। তবে তিনি কোনো হজ এজেন্সিতে চাকরি করেন কিনা, তা খতিয়ে দেখা হবে। কারণ এমপিওভুক্ত শিক্ষকদের অন্য কোনো চাকরি করার সুযোগ নেই।”

মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু

ছুটি ছাড়াই হজ কাফেলা নিয়ে সৌদি আরবে প্রধান শিক্ষক, উঠেছে নানা অভিযোগ

সময়: ১১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমানের বিরুদ্ধে ছুটি ছাড়াই হজ কাফেলা নিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরব গমনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে দায় এড়ানোর প্রবণতাও দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সাইদুর রহমান একটি হজ এজেন্সির মোয়াল্লেম হিসেবে কাজ করেন। এর আগেও তিনি একাধিকবার হজ কাফেলা নিয়ে সৌদি আরব গিয়েছেন। চলতি বছর গত ২৩ এপ্রিল ১৮ জন হাজী নিয়ে সৌদি আরব গমন করেন তিনি। অভিযোগ রয়েছে, প্রতিজন হাজীর বিপরীতে তিনি ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকেন।

এদিকে এমপিও নীতিমালার ১১.১৭ ধারা অনুযায়ী, কোনো এমপিওভুক্ত শিক্ষক সরকারি বা বেসরকারি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ করলে তার বিরুদ্ধে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এরপরও দীর্ঘদিন ধরে তিনি এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক সাইদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার কলেজপড়ুয়া ছেলে সানি ফোন রিসিভ করে জানান, “বাবা হজে গেছেন। এজেন্সির সঙ্গে কিছু জটিলতা থাকায় প্রথম ধাপে ১৮ জন হাজী নিয়ে গেছেন। পরে আরও কয়েকজন যাবেন। তবে এবার ছুটি নিয়ে কিছু অফিসিয়াল জটিলতা হয়েছে। ভবিষ্যতে হয়তো আর যাবেন না।”

এ বিষয়ে প্রধান শিক্ষক সাইদুর রহমানের ইমো নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পাঠানো বার্তারও কোনো উত্তর মেলেনি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক স্যার আগেও হজে গিয়েছেন। এবার কোনো লিখিত রেজুলেশন ছাড়াই আমাকে মৌখিকভাবে দায়িত্ব দিয়ে গেছেন। তিনি কবে ফিরবেন, তা জানি না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, “প্রধান শিক্ষক হজে গিয়েছেন কিনা, তা আমার জানা নেই। হজে যাওয়ার আগে সভাপতি ও ম্যানেজিং কমিটির অনুমতি নেওয়া উচিত ছিল। তবে ছুটি দেওয়ার দায়িত্ব মাধ্যমিক শিক্ষা অফিসের নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ